রৌমারীতে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

54th National Winter Sports Competition held in Roumari
রৌমারীতে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত




বুধবার ৭ জানুয়ারি রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি রৌমারী। 

জানা গেছে, শীতকালীন এই প্রতিযোগীতায় অ্যাথলেটিক,ব্যাডমিন্টন,ভলিবল ও বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা পর্যায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, রৌমারী,কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী দিনে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। পুরো প্রতিযোগীতা পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মুকতার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রৌমারী- নিয়ে আরও পড়ুন
ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
রৌমারীতে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
রৌমারীতে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
রৌমারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, দূর্ভোগে খেটে খাওয়া মানুষ
রৌমারীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, দূর্ভোগে খেটে খাওয়া মানুষ
২৮, কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা
২৮, কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা
রৌমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
রৌমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান