ইসলামপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে  জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতি হয়েছে।

Womens-Partys-founding-anniversary-celebrated-in-Islampur
ইসলামপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। 


এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর অপেক্ষায় বসে আছে। তাই আগামী বছরে ফেব্রæয়ারীর মধ্যেই অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানাচ্ছি। 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। মানুষের কল্যানের মূল মন্ত্রই হচ্ছে বিএনপির ঘোষিত ৩১ দফা। 


উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখার সভাপতিত্ব এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহিদ,পৌর বিএনপির সহ সভাপতি ডা.শাহিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান