কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি।

কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি


বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে আলমপুর চৌরাস্তা চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকমিরা ও অংশ নেন।


আরও পড়ুন:


উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। 

এসময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে আনন্দ র‌্যালিতে অংশ নেন।  র‌্যালিতে শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও অংশ নেন। 


পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ায় কাজিপুর পৌরসভাসহ ১২ ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান