কাজিপুরে খোলা বাজারে আটা বিক্রি শুরু- আটা না পেয়ে ফিরেছে অনেক মানুষ

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে খোলা বাজারে  সরকারি মূল্যে আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার মেঘাই বাজারে এই আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। 

কাজিপুরে খোলা বাজারে আটা বিক্রি শুরু- আটা না পেয়ে ফিরেছে অনেক মানুষ
কাজিপুরে খোলা বাজারে আটা বিক্রি শুরু- আটা না পেয়ে ফিরেছে অনেক মানুষ


এসময় উপস্থিত ছিলেন উপজেলা গুদাম কর্মকর্তা অলিউর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ডিলার শাফি ও জালাল উদ্দিন। 


প্রতিদিন এক টন আটা ২৪ টাকা দরে একশ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। 


প্রতিজনের নিকট পাঁচ কেজি করে আটা বিক্রি করা হচ্ছে। তবে বিক্রয়কেন্দ্রে প্রথম দিনই প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। লম্বা লাইনের এক তৃতীয়াংশ মানুষও এই আটা পায়নি। 


আরও পড়ুন:



মেঘাই বাজারে লাইনে দাঁড়িয়ে থেকে আটা সংগ্রহ করতে না পারা সগির মিয়া জানান, আমার সাত সদস্যের পরিবারএ সবাই কাজে গেছেএ আমি বুড়া মানুষ । 


সকালে আইসা লাইনে দাঁড়াইছিলাম। কিন্তু আটার নিকট যাইতেই পারলাম না। তার আগেই হুনলাম শ্যাস হইয়া গ্যাচে। সরকার যদি বরাদ্দ বাড়াইয়া দিতো তাইলে ভালো হইতো। 

 

ডিলার জালাল উদ্দিন বলেন, দুইটি পয়েন্ট থেকে আটা বিতরণ করা হয়েছে।  অনেক মানুষ লাইনে ছিলো যারা আটা পায়নি। কিন্তু বরাদ্দ না থাকায় আমাদের কিছু করার নেই।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান