সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং দেশব্যাপী সাংবাদিক খুন, হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ


রবিবার (১০ আগষ্ট) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।  

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এসএটিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অজয় কুমার পাল, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, আমার দেশের সাংবাদিক ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউ নেশনের শাহ জামাল, ইত্তেফাকের শাহীন আল আমীন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, সমকালের সোলায়মান হোসেন হরেক, যায়যায়দিনের লিয়াকত হোসাইন লায়ন, মাইটিভির শামীম আলম, এশিয়ান টিভির মোস্তাক আহমেদ মনির, এখন টিভির জুয়ের রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, বাংলা টিভির ফজলুল করিম কাওছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ, সাপ্তাহিক মুক্তকালের সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 


আরও পড়ুন:


এ সময় বক্তারা বলেন, সরকার কোন সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার না করায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। 

হত্যাকান্ডের সাথে জড়িত কিছু আসামীকে গ্রেফতার করা হলেও পরে তারা বিভিন্ন আইনি ফাকফোকর দিয়ে জামিন পেয়ে যাচ্ছে। 

এতে করে সন্ত্রাসীরা আরো বেশি ভয়ংকর হয়ে উঠছে, একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। 

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান