কাজিপুরে সড়ক দুর্ঘটনায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রধান শিক্ষক বাবু

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায়  আমির হোসেন বাবু নামের এক প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রধান শিক্ষক বাবু


তার অবস্থা গুরুতর এবং জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন বাবুর পুত্র বুলবুল ইসলাম। এই ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় আরও দ্জুনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমির হোসেন বাবু উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মৃত আজিত তালুকদারের পুত্র এবং বেলতৈল ইআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


আরও পড়ুন:


 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল  নয়টায় রৌহাবাড়ি চারমাথা নামক স্থানে সোনামুখী থেকে  যাত্রীবোঝাই একটি অটোরিক্সার বিপরীত দিক থেকে আসা নির্জনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি উল্টে দুমড়ে মুছড়ে যায়। লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে। 

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সা ও বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান