ইসলামপুরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আটক

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুলাই দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

ইসলামপুরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আটক


এর আগে ২৬ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতার পুত্র চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনূর ইসলাম(৪০)।


আরও পড়ুন:


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ ফ ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান