পর পর দুইবার: উল্লাপাড়ার এলংজানি মাদ্রাসার কেউ পাস করেনি

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসায় একজন পরীক্ষাথর্ীও পাস করেনি।

পর পর দুইবার উল্লাপাড়ার এলংজানি মাদ্রাসার কেউ পাস করেনি


এ বছর এখান থেকে ১৪ জন পরীক্ষাথর্ী পরীক্ষা দিয়েছিল। ২০২৪ সালের দাখিল পরীক্ষাতেও এই মাদ্রাসা থেকে কেউ পাস করেনি। ওই বছর এখান থেকে পরীক্ষা দিয়েছিল ১০ জন।

 

এলংজানি দাখিল মাদ্রাসার সুপার শাহাদত হোসেন জানান, বিগত ২ বছরে দাখিল শ্রেণির শিক্ষাথর্ীরা অধিকাংশই ছিল পিছিয়ে পড়া। তার উপর উপজেলার চলবিল অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠানের অবস্থান হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষাথর্ীরা একেবারেই প্রতিষ্ঠানে আসে না। এরা গরীব পরিবারের সন্তান হওয়ায় এদেরকে পড়ালেখার পাশাপাশি বাবার সঙ্গে মাঠেও কাজ করতে হয়। 


আরও পড়ুন:


এ সব কারণে লেখাপড়ায় এরা খুবই দুর্বল ছিল। মাদ্রাসা থেকে শিক্ষাথর্ীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিতির চেষ্টা করা হলেও শিক্ষাথর্ীরা মাদ্রাসায় আসে না। ফলে তার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে ধ্বস নেমেছে। 


এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন জানান, বিগত বছরগুলোতে এলংজানি মাদ্রাসায় পরিদর্শনে গেলে সেখানে বেশির ভাগ শিক্ষাথর্ীকেই অনুপুস্থি পেয়েছেন। শতভাগ শিক্ষাথর্ী উপস্থিতি নিশ্চিত করার জন্য মাদ্রাসা কতর্ৃপক্ষেকে বার বার তাগিদ দেওয়া হয়েছে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান