কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে বন্ধুদের সাথে ডুব-সাঁতার খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শিশু নাজিম উদ্দিন (৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার


বুধবার (৯ জুলাই) সকালে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার নিখোঁজ হয় সে। নিহত শিশু নাজিম উদ্দিন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে।


স্থানীয়রা জানান, নিহত শিশু নাজিম উদ্দিন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সাথে খেলতে যায়। পরে সবার অজান্তেই বাড়ির পাশে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয় সে। 

কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার


আরও পড়ুন:


পরে বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে জানায় স্থানীয়রা। রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বুধবার সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, নদীর তীরে একটি বাঁধা নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান