কুড়িগ্রামে ফুলকুমার নদীতে ডুবে দুই শিশু নিহত

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামে ফুলকুমার নদীতে ডুবে দুই শিশু নিহত


রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

মৃত দুই শিশু ইব্রাহীম আলী (০৮) ও তাবাসসুম (০৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে। ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে। 


আরও পড়ুন:


নাগেশ্বরী থানার পুলিশও স্থানীয়রা জানায়, ইব্রাহীম আলী, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান তিনজন মিলে বাড়ীর পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করে। আধা ঘণ্টা পরে উদ্ধার হয় তাবাসসুম। তাৎক্ষনিকভাবে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ঘণ্টাখানিক পরে উদ্ধার হয় ইব্রাহীম আলীর মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান