ইসলামপুর জমি নিয়ে বিরোধ হুমকির অভিযোগে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাংচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

ইসলামপুর জমি নিয়ে বিরোধ হুমকির অভিযোগে ভূক্তভোগী পরিবারের  সংবাদ সম্মেলন
ইসলামপুর জমি নিয়ে বিরোধ হুমকির অভিযোগে ভূক্তভোগী পরিবারের  সংবাদ সম্মেলন


বৃহস্পতিবার (৫ জুন) বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য জীহান আলী,স্ত্রী নুরুন্নাহার বেগম ও কন্যা জেরিন আক্তার।


তারা বলেন- দীর্ঘদিন ধরে তাঁদের মালিকানাধীন জমি নিয়ে বিরোধ চলছিল। আশরাফ আলী ও পুত্র  সুমন মিয়া গংরা, আমাদের বসতবাড়ি নির্মাণে বাধা দেয়। সম্প্রতি বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।


আরও পড়ুন:


একাধিকবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন, তবে প্রতিকার পাননি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।


সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ ব্যাপারে কুলকান্দি ইউপি চেয়ারম্যান জানান- বিষয়টি নিয়ে একাধিক বা বসেছি। তবে ঈদের পর বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করে দেবো।


এ ব্যাপারে অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান- এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধিরা দ্বায়িত্ব নিয়েছেন। তবে দ্রুত সময়ের মধ্য সমাধান হবে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান