যমুনা উপজেলা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের  বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

যমুনা উপজেলা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
যমুনা উপজেলা’ বাস্তবায়ন বিষয়ে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় কাজিপুরে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। 


সভায় সাংবাদিকদের যমুনা উপজেলা গঠনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন চরের বাসিন্দা গণমাধ্যম ব্যক্তিত্ব ও যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আতিকুর রহমান শাকিল ও প্রকৌশলী ফরিদুল ইসলাম। 


আরও পড়ুন:


এসময় তারা যমুনা দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভৌগোলিক কারণেই বছরের পর বছর বঞ্চিত হবার বিষয়টি তুলে ধরেন।


 তারা জানান, ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়েছে। সেখানে চরাঞ্চলের প্রায় দেড়লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, বিদ্যুৎ ও কৃষিক্ষেত্রে সমস্যা, প্রশাসনিক সেবা,  যোগাযোগ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। 


চরাঞ্চলের আপামর জনগোষ্ঠীর যমুনা উপজেলা গঠনের বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে তারা দাবী করেন। 


এসময় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটন ও প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম কিবরিয়া, টিএম কামাল, আব্দুল মজিদ, কোরবান আলী, কেএম আনোয়ার হোসেন, আল মাহমুদ সরকার জুয়েল, অঞ্জনা চৌধুরী উপস্থিত ছিলেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান