রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ

শফিকুল ইসলাম: নদীর পানিতে অঞ্জনা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে চর রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজার পাড়া গ্রাম সংলগ্ন জিঞ্জিরাম নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শিশুটি তার অন্যান্য খেলার সাথিদের নিয়ে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায়। সাতার না জানায় সে পানিতে ডুবে গেলে সাথিরা চিৎকার করতে থাকে। 


আরও পড়ুন:


পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোজাখুজির একপর্যায় অচেতন অবস্থায় শিশুটিকে পানি থেকে উদ্ধার করে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

মৃত অঞ্জনা উপজেলার বালিয়ামারী বাজার পাড়া গ্রামের আব্দুর রহিম এর মেয়ে বলে জানা গেছে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান