কাজিপুরে বাস দুর্ঘটনায় নিহত চাল ব্যবসায়ীর দাফন সম্পন্ন-ঘাতক বাস থানায়

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর বাস উল্টে নিহত সোনামুখী বাজারের চাল ব্যবসায়ী আয়নাল হকোর দাফন সম্পন্ন হয়েছে।

কাজিপুরে বাস দুর্ঘটনায় নিহত চাল ব্যবসায়ীর দাফন সম্পন্ন-ঘাতক বাস থানায়


শুক্রবার রাতে মরহুমের নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়। পাঁচগাছি গ্রামের ইউপি সদস্য মামুনুর রশিদ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।  কাজিপুর থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। 

    শনিবার দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের  করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আরও পড়ুন:


  উল্লেখ্য গত শুক্রবার সকালে সোনামুখীর  গাক সেন্টারের নিকটে গাজীপুরের কোনাবাড়িগামী জেনিন পরিবহনের ( নম্বর- ঢাকা মেট্রো- ব- ১৩১০৫৭) একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে। এতে  ওই বাসে থাকা এক আয়নাল হক ঘটনাস্থলেই নিহত হয়। 


এই ঘটনায় আহত হয়েছে আয়নালের পুত্রবধু মিম খাতুন ( ২৭) এবং তার দশ বছর বয়সী সন্তান এবং গাছাবাড়ি গ্রামের  হাসি খাতুন (৪৮)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান