জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে গাছের বাগানে রাতে অন্ধকারে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার


মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।  

পুলিশের সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন বিভিন্ন রকমের ফল ও কাঠ গাছের বাগানে রাতের অন্ধকারে টর্চ লাইট জ¦ালিয়ে জুয়া খেলার আসর চলছিলো। 


আরও পড়ুন:


গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: ওবাইদুল হকের নেতৃত্বে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল জুয়ার আসরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে হাতেনাতে সাত জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার কোচনধরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৫), পশ্চিম কোচনধরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ছাবেদ আলী খাঁজা (৪৯), তাজপুর গ্রামের ইয়াকুব আলী ছেলে মঞ্জুরুল হক (৩৮), শ্রীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান (৩৮), বেলবেলিয়া গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে আজিজুল হক (৫৫), কোচনধরা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফরহাদ আলী (৪২), মোহনপুর নয়াপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিন মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন মিস্ত্রি (৫৫)। এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, গ্রেফতারকৃত সাত জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান