বকশীগঞ্জে মুখ পুড়িয়ে দেওয়া নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মুখ মন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

বকশীগঞ্জে মুখ পুড়িয়ে দেওয়া নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে মুখ পুড়িয়ে দেওয়া নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার


শুক্রবার (১৬ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাট ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।  

স্থানীয় সূত্র জানায়, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা ৷ বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।


আরও পড়ুন:


পরে থানা পুলিশ মুখমন্ডল পুড়িয়ে ফেলা মরদেহটি উদ্ধার করেন। 

স্থানীয় ও পুলিশের ধারণা কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেওয়া হতে পারে।  

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীকে মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারেন নি। মরদেহে উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করতে সহায়তা  করবে।

এঘটনায় পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করেছেন।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান