কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন,  কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবন্ধাতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন


এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে আব্দুল জলিল,সুজা ইসলাম,শমসের আলী, মর্জিনা বেগম,মুন্নী বেগম প্রমুখ।

বক্তারা বলেন,পৌর এলাকার মধুর মোড় নামক স্থানে পানি নিষ্কাশনের ক্যানেলে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করেছে। এতে করে পৌরসভার পলাশবাড়ি, কবিরাজ পাড়া এবং হিংগন রায় গোরস্থান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 


আরও পড়ুন:


এছাড়াও ময়লা পানির জমে থাকায় আবাদি  জমির ফসল নষ্ট হবার পাশাপাশি মানুষ ডায়রিয়া,চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

এই বিষয়ে পৌরসভার প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানান।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান