উল্লাপাড়ায় স্কুলের গাছ কেটে কারণ দর্শানোর নোটিশ পেলেন প্রধান শিক্ষক

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের অনুমতি না নিয়ে স্কুল আঙ্গিনার ২১ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগে  উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

উল্লাপাড়ায় বিনা অনুমতিতে স্কুলের গাছ কেটে কারণ দর্শানোর নোটিশ পেলেন প্রধান শিক্ষক
উল্লাপাড়ায় বিনা অনুমতিতে স্কুলের গাছ কাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ


আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে সোমবার সকালে এ নোটিশ প্রদান করা হয়। 


অভিযোগকারী জাহাঙ্গীর ও শাহজালাল জানান, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখে সরকারের অনুমতি ছাড়াই ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার স্কুল আঙ্গিনায় থাকা ২১ টি বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে গোপনে বিক্রির জন্য পায়তারা করছিলো। 


আরও পড়ুন:


যার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা। বিষয়টি জানাজানি হলে কর্তনকৃত গাছ বিক্রয়ের সময় বাঁধা দেয় গ্রামবাসী। গ্রামবাসী পরে খবর নিয়ে জানতে পারে সরকারের অনুমতি ছাড়াই তিনি এ গাছগুলো কেটে গোপনে বিক্রির চেষ্টা করছিল।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম ও শাহ জালাল নামের দুই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান