বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু!

Seba Hot News : সেবা হট নিউজ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অটো রিকশার ধাক্কায় রাফি মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাফি মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের আবু হুরাইরার ছেলে। 

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু!
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু! 


রোববার (২৫ মে) বিকাল ৩ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটো রিকশার ধাক্কায় এঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের আবু হুরাইরা ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে শিশু রাফি তিন মাস বয়স থেকে ধানুয়া কামালপুরের তালতলা এলাকায় নানা রবিউল ইসলামের বাড়িতে থাকেন। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা থাকায় নানা ও নানীর আদর যতেœ বড় হচ্ছিলেন শিশু রাফি। কিন্তু ৫ বছর বয়সেই জীবনের ইতি টানতে হলো অভাগা রাফিকে। 


আরও পড়ুন:


রোববার বিকাল ৩ টার দিকে নানার বাড়ি থেকে স্থানীয় মির্ধা পাড়া মোড়ে যেতে বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়ক পার হচ্ছিলেন ছোট্ট রাফি। এসময় একটি অটো রিকশা রাফিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক গুরুতর আহত রাফিকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর অটোরিকশা ফেলেই পালিয়ে যায় ওই চালক।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, অটো রিকশার ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান