কাজিপুর পুলিশের জালে ধরা দ্রুত বিচার আইনের ১১ জন আসামী

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ দ্রুত বিচার আইনের একটি মামলায় ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার গ্রেপ্তারের পর তাদেরকে সিরাজগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

কাজিপুর পুলিশের জালে ধরা দ্রুত বিচার আইনের ১১ জন আসামী
কাজিপুর পুলিশের জালে ধরা দ্রুত বিচার আইনের ১১ জন আসামী


আটককৃত আসামীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

আটককৃতরা হলো উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র নুরুল ইসলাম (৬৫), মৃত নিজাম আকন্দের পুত্র মোকসেদ আলী, শামসুল হকের পুত্র মোহাম্মদ আলম মিয়া (২৫), মোকলেছুরের পুত্র রিপন মিয়া (৩৩), মৃত আবু বক্করের পুত্র নাজির হোসেন (৫৮) শামসুল হকের পুত্র মোঃ সোহেল রানা (৩০),মৃত আব্দুল জব্বারের পুত্র শামসুল হক (৬৫),  আবু বক্কারের পুত্র লুৎফর রহমান (৬০), শামসুল হকের পুত্র মোঃ জুয়েল রানা (২৮)  মৃত নিজাম আকন্দের পুত্র মোখলেসুর রহমান (৫৮) ও মোঃ মন্টু মিয়া (৫০)। 


আরও পড়ুন:


 থানাসূত্রে জানা গেছে,  হরিনাথপুর সকাল বাজারে বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের সাথে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৬ জানুয়ারী স্থলবাড়ি গ্রামের মতিয়ার রহমানের পুত্র বাদশা মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। কাজিপুর থানা পুলিশ গত ১৬ মার্চ মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, আটককৃতদের বিকেলে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান