কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনারের অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের উদ্বোধন
কুড়িগ্রামে সেনাবাহিনীতে অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের উদ্বোধন


সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক মঙ্গলবার সকালে জেলার উলিপুর উপজেলা মিলনায়তনে দু’দিন ব্যাপি অনুপ্রেরণামূলক ও নির্দেশনা সেমিনারের  অনুষ্ঠিত হয়। 

সেমিনার উদ্বোধন করেন, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।

আরও পড়ুন:

আলোচকরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করে আমরা গর্বিত। এই বাহিনীতে প্রবেশ করতে গেলে অনেক ধরণের যোগ্যতা লাগে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবার জন্য কোন ধরনের টাকার প্রয়োজন হয় না।

উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় ৬শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা সেমিনারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

দু’দিন ব্যাপি এই সেমিনারের ২য় দিন ৯ এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার ১২শ শিক্ষার্থীদের এই  অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান