দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: আওয়ামী লীগের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন
দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় এবং দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন:


দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহীর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ রাজু।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বৈরাচারের দোসর মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কন্ঠ রোধ করতে চায়। সত্য প্রকাশে হুমকি দিতেই ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাই দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ মানববন্ধন থেকে মামলাবাজ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান