কাজিপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নাটুয়ারপাড়া ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

কাজিপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশের সাঁড়াশি অভিযানে নাটুয়ারপাড়া ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার


গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম মোঃ নাসিম (২৮)। তিনি উত্তর তেকানি গ্রামের তোতা মিয়ার পুত্র ও নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।  

মঙ্গলবার রাত সাড়ে বারোটায় নিজ বাড়ি থেকে নাসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে গত বছরের ২৪ আগস্ট ও ২৯ আগস্ট দায়ের করা মামলায়  গ্রেপ্তার দেখানো হয়েছে। 


আরও পড়ুন:


 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নাসিমকে আজ (মঙ্গলবার) দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 উল্লেখ্য, গত ২০ এপ্রিল উপজেলার চরাঞ্চলে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা রাতে মশাল হাতে মিছিল করে নানা স্লোগান দেয়। এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে  প্রকাশ করা হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান