রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত

Seba Hot News : সেবা হট নিউজ

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে  ১১টি দোকান ভষ্মিভূত হয়েছে। বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত
রাজিবপুরের শিবেরডাঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত


এতে প্রায় ৬৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকালে ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখি কাঁচামালের দোকানে আগুন দাউদাউ করে জ¦লছে। পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন:

আগুনের লেলিহান দেখে লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্র্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকান, ভুষির গোডাউনসহ ১১ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চর রাজিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের  অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও কর্তিমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হয়- বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায়  প্রায ৬৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীদের দাবী। 

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা দেওয়া হবে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান