সেনাপ্রধানের সঙ্গে মার্কিন ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ড-এর ডেপুটি কমান্ডার লে. জেনারেল জোয়েল বি ভোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। 

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ


আজ মঙ্গলবার (২৫ মার্চ) সেনাসদরে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পর সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।  


সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

আরও পড়ুন:

এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড-এর ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। 


এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি  আন জ্যাকবসন উপস্থিত ছিলেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান