কাজিপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের বাথান বাড়ির একটি বসতঘর  থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

কাজিপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
কাজিপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস যাবত স্বপন একা  দুর্গম চরাঞ্চলের  ওই বাথান বাড়ি অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন। ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ।  

আরও পড়ুন:

তিনি প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবী গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, মৃতদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে। তবে বাথানের গরু, ভেড়া ঘোড়া  অক্ষত আছে। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশ অনেকটাই পঁচে গেছে। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান