জামালপুরে দুইটি বেকারীকে দুই লাখ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে অভিযান পরিচালনা করে দুইটি বেকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জামালপুরে দুইটি বেকারীকে দুই লাখ টাকা জরিমানা
জামালপুরে দুইটি বেকারীকে দুই লাখ টাকা জরিমানা


বুধবার দুপুরে শহরের বেশকিছু বেকারী ও রেস্টুরেন্টে জামালপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে।

জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শহরের সকাল বাজার এলাকার কেক ফ্যাক্টরী ও যমুনা বেকারীতে অভিযান পরিচালিত হয়। 

আরও পড়ুন:

এ সময় অনিরাপদ খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনিরাপদ রঙ ব্যবহার করার জন্য এই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে জামালপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মিত কার্যক্রমের অংশ ছাড়াও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান