মেলান্দহ আলীগ সভাপতিসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলার আওয়ামী লীগের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুবদল নেতা রুহুল আমিন।

মেলান্দহ আলীগ সভাপতিসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা
মেলান্দহ আলীগ সভাপতিসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা


জামালপুরের মেলান্দহ আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান জেরিন তাসনীম জোনাকি, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ শামসুদ্দিন হায়দার দিলীপ, আদ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ, নয়ানগর আ’লীগের সভাপতি শরাফত আলী শরিফ মেম্বার, ঘোষেরপাড়া আ’লীগের সভাপতি প্রভাষক আলতাফ হোসেন, ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওনসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৩১ জনকে সুনির্দিষ্ট এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। 

আরও পড়ুন:

১৯ ফেব্রæয়ারি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাদি হয়ে মেলান্দহ মামলা (নং-৯) দায়ের করেন। 

মামলায় ২০১৮ সালের ১৭ ডিসেম্বর বিকেলে জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা কাজে ৫নং চর গ্রামের মরহুম নূরুল আমিন বিএসসির ছেলে রাশেদ আল আমিন শুভ (৩৫) তার লোকজন নিয়ে ৫নং বাজারে যান। এ সময় আসামীরা সংঘবদ্ধ হয়ে গুলি ছুড়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে মারধর, প্রাইভেট কার ভাংচুর, অর্থ কেড়ে নেয়াসহ মোট ৩৫ লাখ টাকার ক্ষতি সাধনের কথা বলা হয়েছে।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-মামলার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকিবিল্লাহকে গ্রেপ্তার পূর্বক কোর্টে চালান দেয়া হয়েছে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান