বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মাতৃভাষা দিবস পালন

Seba Hot News : সেবা হট নিউজ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মাতৃভাষা দিবস পালন
মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন 


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বোয়ালখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।

আরও পড়ুন:

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক, শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের কোষাধ্যক্ষ ও সঙ্গীতশিল্পী কালিপদ দাস, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, প্রীতি দাস, পুনম দাস, তিথি দাস, পিউ দাস, জয়শ্রী দাস প্রমুখ।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান