জামালপুরে বালিবাহী ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে এক নারী নিহত

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বালিবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক নারী নিহত হয়েছে।

জামালপুরে বালিবাহী ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে এক নারী নিহত



দুর্ঘটনায় নিহতের এক ছেলে ও চালকসহ তিন জন গুরুত্বর আহত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কালিদহেরপাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী মর্জিনা বেগম ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য তার ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। 

যাত্রাবাহী ইজিবাইকটি জোকারপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ড্রাম ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা বেগম(৩৫) এবং গুরুত্বর আহত হয় নিহত মর্জিনা বেগমের ছেলে মারুফ হোসেন(১৪), ইজিবাইকের চালক আকাশ(২৮) ও অজ্ঞাত অপর এক যাত্রী(৩০)। পরে স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

গুরুত্বর আহত মারুফ হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং চালক আকাশ কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের হেলালের ছেলে। অপর আহত যাত্রীর পরিচয় জানা যায়নি। 

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। 

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান