জিকো-তপুকে নিয়ে বাফুফের বাংলাদেশের দল ঘোষণা

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: আসছে মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২১ মার্চে অনুষ্ঠেয় অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

জিকো-তপুকে নিয়ে বাফুফের বাংলাদেশের দল ঘোষণা



যেখানে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং ডিফেন্ডার তপু বর্মন।
ইনজুরিতে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উদিয়মান তারকা শেখ মোরসালিন এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজি।
 (ads1)
ঘোষিত স্কোয়াডে বাংলাদেশ দলে রয়েছে নতুন চমক। এবারের স্কোয়াডে রয়েছে তিন নতুন মুখ। স্ট্রাইকার রাব্বী হোসেন রাহুল, ডিফেন্ডার তাজ উদ্দিন ও কানাডা প্রবাসী মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানি। প্রবাসী ফুটবলারকে দলে ভিড়িয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ব্রাদার্সের তরুণ স্ট্রাইকার রাব্বী এবার প্রিমিয়ার লিগে ৫ গোল করে সকলের দৃষ্টি কেড়েছেন। কিরমানি এবার পুলিশ দলে খেলে গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। তার খেলার ধরনও ক্যাবরেরাকে আকৃষ্ট করেছে। আর সাদ উদ্দিনের ভাই তাজও শেখ জামালের হয়ে ডিফেন্সে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছেন।

এছাড়া ২৮ সদস্যের দলে সুযোগ পাওয়া অন্য সবার বাংলাদেশের প্রাথমিক কিংবা চূড়ান্ত দলে থাকার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া এক বছর আগে প্রাথমিক দলে ডাক পাওয়া ফরোয়ার্ড মোহামেডানের শাহরিয়ার ইমনও সুযোগ পেয়েছেন।  

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম

রক্ষণ: তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন।
 (ads2)
মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, সৈয়দ কাজেম কিরমানি শাহ, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, চন্দন রায় ও জায়েদ আহমেদ

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রাব্বী হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান