[১৭৪৪] ইমোতে সরাসরি সম্প্রচারিত হবে দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৩

S M Ashraful Azom

: ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান, দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৩ এবার বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ০৮ ডিসেম্বর গ্রিনিচ মান সময় (জিএমটি) সাড়ে ১২টায় আয়োজিত হবে এই অনুষ্ঠান।

ইমোতে সরাসরি সম্প্রচারিত হবে দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৩



ইমো প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ইমো ব্যবহারকারীরা হোমপেজের ‘স্টোরি’ সেকশন ও ভয়েস রুমের নির্দিষ্ট ব্যানারে ক্লিক করে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। ৩ ঘণ্টা ধরে চলা এই বিশ্বমানের অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।


এই অংশীদারিত্বের বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “আমরা দ্য গেম অ্যাওয়ার্ডস- -এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হতে পেরে ও আমাদের কমিউনিটির জন্য আকর্ষণীয় এই ইভেন্টটি নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের সেবা আরও সমৃদ্ধ করতে, কমিউনিটির জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার ক্ষেত্রে নিরলস কাজ করছি আমরা।”


দ্য গেম অ্যাওয়ার্ডসের সিইও ও হোস্ট জেফ কিথলি বলেন, “আমরা আরও বেশি দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এজন্য আমাদের কমিউনিটিতে ইমো ও এর ব্যবহারকারীদের যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় চেয়েছি মানুষ যেনো গেমিং -কে উৎসাহব্যঞ্জক ও একইসাথে চ্যালেঞ্জিং বিনোদন মাধ্যমে হিসেবে গ্রহণ করে।”


ইমো ছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইচ, এক্স, আইজিএম, স্টিম ও টিকটকের মতো অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হয়েছে। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান