[১২৯৭] বকশীগঞ্জে এলজিইডির প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক বিতরণ

S M Ashraful Azom

 : জামালপুরের বকশীগঞ্জে এলজিইডির “পল্লী সড়ক ,ব্রীজ/কালভার্ট মেরামত/রক্ষণাবেক্ষণ শীর্ষক” প্রকল্পের আওতায় এলসিএস নারী কর্মীদের সঞ্চয়ীকৃত জমা টাকার চেক বিতরণ করা হয়েছে। 

বকশীগঞ্জে এলজিইডির প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক বিতরণ



সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ১৩ জন নারী কর্মীকে তাদের নিজ নিজ সঞ্চয়ী জমাকৃত জনপ্রতি এক লাখ আট হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

চেক বিতরণকালে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি মো. আয়ুব হোসেন, উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান, সহকারী মাঠ প্রকৌশলী সুজন চক্রবর্তী, কমিউনিটি অর্গানাইজার আনোয়ার পারভেজ , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২০২০,২০২১,২০২২ অর্থ বছরে এলসিএস নারী কর্মীরা ব্যাংকে এক তৃতীয়াংশ টাকা সঞ্চয় বাবদ জমা করেন যা তিন বছর পর এক লাখ আট হাজার টাকা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান