[৯১৭] কুড়িগ্রামে বাস চাপায় ৩ জন নিহত

S M Ashraful Azom

 : কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় দূর পাল্লার বাস চাপায় এক মোটর সাইকেলে থাকা ৩জন আরোহী নিহত হয়েছে।

কুড়িগ্রামে বাস চাপায় ৩ জন নিহত



শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।এসময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহন বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। 

নিহতরা সকলেই সমবয়সী। 

তারা হলেন,নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের পুত্র সাগর(২৪), সোহরাব আলীর পুত্র সুমন(২৩) এবং শাহিন (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন,বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। 

নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধিন রয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান