অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে ২ মাদক কারবারি আটক

S M Ashraful Azom

: শেরপুরের সদর থানাধীন চাঁন্দের নগর এলাকায় অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প।

অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে ২ মাদক কারবারি আটক



 র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন চাঁন্দের নগর গ্রামস্থ জনৈক মোঃ বেলাল হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিনি ট্রাকের ড্যাস বোর্ডের ভিতর থেকে লক্ষাধিক টাকার গাজাঁসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত আসামী ১। মোঃ নজরুল ইসলাম (২০), পিতা-মোঃ মোক্তার আলী, সাং-চৈতনখিলা বটতলা,থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর ২। মোঃ দুলাল মিয়া (২৬), পিতা-মৃত আঃ রশিদ, সাং-লাড়িরহাটি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এবং উক্ত আসামীদ্বয়ের নিকট হইতে ০৬ (ছয়) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা, ০১ টি ট্রাক এবং ০১ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করে। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক অবৈধ বাজার মূল্য = ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা।


গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলার ট্রাক দিয়ে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 


উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান