চাঁদ দেখা গেছে, কোরবানীর ঈদ ১০ জুলাই

S M Ashraful Azom
চাঁদ দেখা গেছে, কোরবানীর ঈদ ১০ জুলাই



: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ জুলাই (রোববার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।


আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। 


এর আগে, খালিজ টাইমস এক প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৯ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ৮ জুলাই হবে পবিত্র হজ। ঐদিন সৌদি ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও ঈদুল আজহা উদযাপিত হবে।


পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে এশিয়ার কয়েকটি দেশ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাইয়ের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে ১০ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। 


এদিকে পাকিস্তানের আকাশে গতকাল পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জুলাই।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান