রাষ্ট্রপতির সাথে জামালপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাত

S M Ashraful Azom
রাষ্ট্রপতির সাথে জামালপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাত



 : মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জামালপুরের মেলান্দহ বঙমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিদিনিধি দল। 

ভিসি প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ২৮ মে সন্ধ্যায় প্রতিনিধি দল বঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গতানুগতিক শিক্ষা-গবেষণা জোরদার এবং আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ সময়োপযোগি পাঠ্যকার্যক্রম প্রনয়নেরও উপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রপতি হামিদ গবেষণা ও প্রযুক্তিকে আগামীর উন্নয়নের চালিকা শক্তি উলে­খ করে সর্বস্তরে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার খান মোঃ অলিয়ার রহমান, পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, পিএস টু ভিসি  মোঃ শরিফুল ইসলাম প্রমুখ  ব্যক্তিবর্গ  প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান