উল্লাপাড়ার দূর্গানগর ইউপিতে ঈদ উপহার ভিজিএফ'র চাউল বিতরণ

S M Ashraful Azom
উল্লাপাড়ার দূর্গানগর ইউপিতে ঈদ উপহার ভিজিএফ'র চাউল বিতরণ



 : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ হাজার ৩৯ জন দুঃস্থ, অসহায়, কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঈদুল ফিতরের ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। 


রবিবার সকালে বাবলাপাড়া পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী এ বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন। 


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উল্লাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজাহার আলী, উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ হুজ্জাতুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, ইউপি সদস্য মোঃ এবাদুর রহমান এবাদ, মোঃ শিহাব উদ্দিন, মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।


বিতরণকালে প্রত্যক দুঃস্থ, অসহায়, কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঈদুল ফিতরের ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান