প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ইসলামপুরের গৃহহীন ৩০ পরিবার

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ইসলামপুরের গৃহহীন ৩০ পরিবার



 : জামালপুর-ইসলামপুরে আশ্রয়ন প্রকল্প-২ ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত মজিবর্বষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাঁকা ঘর পাচ্ছেন উপজেলার ৩০ টি ভূমিহীন-গৃহহীন পরিবার। 


রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত প্রেসবিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান বলেন, ৩০টি ঘর নির্মাণ শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে একযোগে এ সব ঘর ও জমির  দলিল হস্তান্তর করবেন।


ভূমি মন্ত্রণালয় ও আশ্রয়ন প্রকল্প-২ এর অর্থায়নে দুই লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার অফিস যৌথ ভাবে তৃতীয় পর্যায়ের “ক” শ্রেণির এসব ঘর নির্মাণ করা হয়েছে।


প্রেসব্রিফিংয়ে উপজেলার চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, ইউএনও মুঃ তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু এবং জেলা-উপজেলা পর্যায়ের সংবাদিকরা উপস্থিত ছিলেন।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভূমি মন্ত্রণালয় ও আশ্রয়ন প্রকল্প-২ এর অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পে সেমি পাঁকা ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান