উল্লাপাড়া বিজ্ঞান কলেজে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ৪৫৭

S M Ashraful Azom
উল্লাপাড়া বিজ্ঞান কলেজে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ৪৫৭



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলায় সর্বোচ্চ ফলাফল করেছে। 


এই কলেজ থেকে মোট ৬৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৫৭ জন। এই কলেজে পাসের হার শতভাগ।


উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম তার কলেজের ভালো ফলাফলের খবর জানিয়ে বলেন, শুধু উল্লাপাড়া উপজেলা নয় বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলাতেও শীর্ষ ফলাফল অর্জন করেছে। 


অধ্যক্ষ আরো বলেন, করোনা মহামারিকালে তার কলেজে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে শিক্ষকগণ নিয়মিত অনলাইন ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা পরিচালনা করে এসেছে। ফলে কলেজটি ভালো রেজাল্ট করেছে। 


অপরদিকে উল্লাপাড়া পৌর শহরে সরকারি আকবর আলী কলেজও ভালো ফলাফল করেছে। কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক সহকারী অধ্যাপক শামীম হাসান জানান, আকবর আলী কলেজ থেকে মোট ৯১৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে। 


এদের মধ্যে ৪৪৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এই কলেজে পাসের হার ৯৮.৮০। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান