নিত্যপণ্য সঠিক মূল্যে বিক্রি নিশ্চিতে নজরদারি চলছে: বাণিজ্যমন্ত্রী

S M Ashraful Azom
নিত্যপণ্য সঠিক মূল্যে বিক্রি নিশ্চিতে নজরদারি চলছে বাণিজ্যমন্ত্রী



সেবা ডেস্ক: দেশের বাজারে ভোজ্যতেলসহ ডাল, চিনি ও পেঁয়াজের মতো আমদানি নির্ভর পণ্য যেন সঠিক মূল্যে বিক্রি হয়, সেজন্য সরকার কঠোর নজরদারি করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


গতকাল শুক্রবার রংপুর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক থাকার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তা যেন প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। 


দেশের রফতানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রফতানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রফতানির বিষয়ে সজাগ রয়েছে।


বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 


তিনি বলেন, এছাড়া অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের ‘ক্যান্সার হাসপাতাল প্রকল্প-রংপুর’ বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা প্রদানের জন্য ঢাকার নোটারি ক্লাব অব উত্তরা এগিয়ে এসেছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান