অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন

S M Ashraful Azom
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন



নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানুয়া কামালপুর ইউনিয়নে গতকাল শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ রবিবার (২০ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে কামালপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৬ বান্ডিল টিন, নগদ ৫ হাজার টাকাসহ শুকনো খাবার ও শীত বস্ত্র বিতরণ করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের উপার্জনের দিক বিবেচনা করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যকে জীবিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, ধানুয়া কামালপুর ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ।




শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান