টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

S M Ashraful Azom
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪



ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।


বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীন্দর পঞ্চায়েতবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে একটি ট্রাক সাগরদিঘি যাচ্ছিল।


এ সময় বিপরীত দিক থেকে আসা সাগরদিঘি থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মধুপুর যাওয়ার পথে ওই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।


পরে গুরুতর আহতাবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান