রামু সেনানিবাস কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

S M Ashraful Azom
রামু সেনানিবাস কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে রামু ১০ পদাতিক ডিভিশন।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) রামু সেনানিবাসে বন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চিত্র প্রদর্শনী "মুজিব চিরন্তন", বিভিন্ন স্যুভেনিয়র স্টল , চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে চিলড্রেন ক্লাব, ইংলিশ স্কুল ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল রামুর ছাত্র-ছাত্রীগন অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী চিলড্রেন ক্লাব রামু মিসেস রাশিদা আহসান।

 তিনি  প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে "মুজিব চিরন্তন" নামে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, স্থানীয় সাংসদ জনাব সাইমুম সরোয়ার কমলসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান