বকশীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ ॥ গ্রেফতার-১

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ ॥ গ্রেফতার-১



মুজাহিদ বাবু: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাজিপাড়া গ্রামে এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার মালিরচর হাজিপাড়া গ্রামের মিস্টার আলীর ছেলে ফিরোজ মিয়া একই এলাকার এক স্কুল ছাত্রী (১৩) কে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। 

এ ব্যাপারে ধর্ষিতার পিতা ইউনুছ আলী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরেই বকশীগঞ্জ থানা পুলিশ আসামী ফিরুজ মিয়াকে গ্রেফতার করে। মামলার অপর সহযোগি আসামী  মুক্তা বেগম পলাতক রয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, মামলার প্রধান আসামীকে গ্রেফতার ও ধর্ষণের আলামত উদ্ধার করে ধর্ষিতা স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও আজ বুধবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ ধর্ষক ফিরোজ মিয়াকে আদালতে সোর্পদ করে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান