স্থগিত করা হলো এসএসসি পরীক্ষার ফরম পূরণ

S M Ashraful Azom
স্থগিত করা হলো এসএসসি পরীক্ষার ফরম পূরণ


সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনার সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ সরকারের ঘোষিত কঠোর বিধি-নিষেধের জন্য সারাদেশে এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত রেখেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। 

এছাড়া বিলম্ব ফি ছাড়া নতুন করে ফরম পূরণের সময়ও বাড়ানো হবে। 

সোমবার এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি গণমাধ্যমকে বলেন, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা। তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরো বাড়ানো হতে পারে।

উল্লেখ্য ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ায় সোমবার থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। এজন্য এসএসসির ফরম পূরণও স্থগিত রাখা হয়।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান