দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়

S M Ashraful Azom
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়


কাজিপুর প্রতিনিধি: কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

গতকাল রবিবার তিনি তার হোয়াটসআপে নিজেই এ সংক্রান্ত একটি পোস্ট দেন। 

রবিবার(৪ এপ্রিল) রাত নয়টা ২৫ মিনিটে তিনি লেখেন  প্রিয় এলাকাবাসী, দুর্ভাগ্যজনকভাবে আমি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছি। 
সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।’ 


এর আগেও গত বছর তিনি করোনা পজেটিভ হয়েছিলেন। 

 গত ২৫ মার্চ  তিনি কাজিপুর উপজেলার দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। এরপর ২৬ মার্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর ঢাকায় চলে যান। 

গত ২ এপ্রিল শুক্রবার পিতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মদিন পালনের উদ্দেশ্যে তিনি কাজিপুরে আসেন। 

এরপর উপজেলার মাইজবাড়ি, চালিতাডাঙ্গা, সোনামুখী, গান্ধাইল ইউনিয়নে, কাজিপুর পৌরসভায়  এবং পরদিন চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে বিধবাদের মাঝে তিনি শাড়ি বিতরণ করেন।  

সিরাজগঞ্জ-কাজিপুর ভায়া ধুনট-শেরপুর মহাসড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি।  সবগুলো অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান