জামালপুরে নদী থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংশ ও জরিমানা

S M Ashraful Azom
জামালপুরে নদী থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ধ্বংশ ও জরিমানা


জামালপুর সংবাদদাতা: জামালপুরে অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন। 

২২ এপ্রিল জেলার মেলান্দহ ও ইসলামপুর উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে।

মেলান্দহের ঘোষেরপাড়া নদী থেকে বালু উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনটি ড্রেজার মেশিন পুড়ে দেন। 

এ ছাড়াও অপর একটি ড্রেজার মেশিন মালিককে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে। 

অপরদিকে একই দিন ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদে অভিযান চালিয়ে আরো একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম নিজেই এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান