নারীর হাত ধরেই সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে- ধর্ম প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
নারীর হাত ধরেই সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে- ধর্ম প্রতিমন্ত্রী


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন-নারীর হাত ধরে সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে। 

সরকার সমাজের সর্বস্তরের নারীদের সমান অংশ গ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে, যাতে তারা সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে অবদান রাখতে পারে। 

বৃহস্পতিবার বিকালে বালিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে আই এসপি যতœ প্রকল্পের উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন ‘নারীর উন্নয়ন ছাড়া একটি সমাজ কখনোই এগোতে পারে না। কারণ সমাজের অর্ধেক নারী। আর যদি নারীরা নিজেদের সমানভাবে গড়ে তুলতে না পারে, তবে এই সমাজ কীভাবে গড়ে উঠবে।

বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কোনো সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে সে সমাজের নিজের পায়ে দাঁড়ানো সম্ভব নয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরপরই সরকারি চাকরিতে নারীদের জন্য ১০ শতাংশ কোটা রাখার মতো নানা উদ্যোগ নিয়েছিলেন। 

আর এ জন্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়নে এই ব্যাপক উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব হয়েছে।

চিনাডুলী ইউনিয়ন পরিষদ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,চেয়ারম্যান আঃ সালাম সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

 পরে ১৩৯৬ জন উপকার ভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান