ইসলামপুরে বিআরডিবি’র উদ্যোগে আদা বীজ বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে বিআরডিবি’র উদ্যোগে আদা বীজ বিতরণ


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভ’ক্ত দারিদ্র বিমোচনের লক্ষে সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য ও বাজারজাত করণ কর্মসূচীর আওতায় আদা বীজ বিতরণ করা হয়েছে। 

জামালপুরের ইসলামপুর ইউসিসি লিঃ বিআরডিবি আয়োজনে রবিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলার স্টলে ৬০জন সুফলভোগীদের মাঝে ৫কেজি করে আদা বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল উপকারভোগীদের মাঝে বীজ তুলে দেন।

এ সময় সহকারী কমিশনার (ভ’মি) রোকনুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ রাজ্জাক সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দারিদ্রমূক্ত বাংলাদেশ বিনির্মানে কৃষক,বিত্তিহীন মহিলাদের গ্রামীন নেতৃত্বে বিকাশ সাধন সহ নারীর ক্ষমতায়নে সারা দেশে একযোগে কাজ করে যাচ্ছে। 
   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান